ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের

Link Copied!

চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাশাপশি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে দেশটি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় বলেন,
আমরা ইরানের পাশে আছি এবং আন্তর্জাতিক যে কোনো মঞ্চে তাদের স্বার্থ রক্ষায় সমর্থন দেবো।
তিনি আরও বলেন, ইসরায়েল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করেছে। যদি মুসলিম দেশগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে একের পর এক সবাই একই পরিণতির শিকার হবে।
খাজা আসিফ সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি বৈঠক ডেকে যৌথ কৌশল গ্রহণের তাগিদ দেন।
তিনি বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেন।
পাকিস্তান ও ইরানের মধ্যে ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম ও ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলকে যুক্ত করেছে।