নিজস্ব প্রতিবেদক : গুদাম নির্মাণে জমি ক্রয় করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড। গত বৃহস্পতিবার(১২ মার্চ’২০১৫) বিএসআরএমের ১৯৯তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,, কোম্পানিটি গুদাম নির্মাণে নারায়ণগঞ্জের মৌজায় ৩৩৫.৪৫ ডেসিমেল জমি কিনবে। জমি কিনতে ব্যয় হবে প্রায় ১১ কোটি ৩০ লাখ টাকা। আর গুদামটি নির্মাণ করতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

