ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা ছুটি শেষে রবিবার থেকে সচল হচ্ছে দেশ

Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির পর রবিবার (১৫ জুন) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান।
গত ৭ জুন পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল ৪ জুন। ওই দিন ছিল দেশের সংবাদমাধ্যম কর্মীদেরও শেষ কর্মদিবস।
এরপর ৫ জুন থেকে শুরু হয় সংবাদকর্মীদের পাঁচ দিনের ছুটি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ১০ দিনের ছুটি। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জুন পর্যন্ত ছিল সংবাদপত্রের ঈদের ছুটি। আর সরকারি ছুটি শেষ হচ্ছে ১৪ জুন।
ঈদের আগে ৬ মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটি পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা ছিল।
সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটির পর নতুন কর্মস্পৃহা নিয়ে আবারো কাজে ফিরছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও গণমাধ্যম কর্মীরা।