ঢাকাThursday , 5 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত বিজ্ঞাপন প্রসঙ্গে

Link Copied!

দৈনিক পাঞ্জেরীতে ৪ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়ার ছবি ও এলজিইডির লোগো ব্যবহার করে শীর্ষক যে বিজ্ঞপনটি ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এলজিইডি পরিবারের পক্ষে দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশিত হয়েছে এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষ একটি প্রতিবাদ পত্র পাঠিয়েছেন। এতে বলা হয়, উক্ত শুভেচ্ছা বিজ্ঞাপনের ব্যাপারে এলজিইডি প্রধান প্রকৌশলী বা তার দপ্তর অথবা এলজিইডির কোন শাখা কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রেরণ করা হয়নি। এ বিষয় সংবাদপত্রের সঙ্গে এলজিইডির আনুষ্ঠানিক কোনো যোগাযোগও হয়নি। প্রকাশিত বিজ্ঞপন সম্পর্কে অবগত হয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী বিব্রত হয়েছেন।সরকারি র্অ খরচ করে এ ধরনের বিজ্ঞাপন প্রকাশের কোনো সুযোগ নেই বলে এলজিইডির সহকারী প্রধান প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়। অনুরূপভাবে দৈনিক পাঞ্জেরীতে গত ৪ জুন এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালকও বিব্রত হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের শুভেচ্ছা বিজ্ঞাপন নিজ উদ্যোগে প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ।