ঢাকাWednesday , 4 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ১৪ জুনের টিকিট

Link Copied!

পবিত্র ঈদুল আজহার আনন্দ শেষে গন্তব্যস্থলে ফিরতি মানুষের সুবিধার্থে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ জুন) বিক্রি করা হবে আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট। আজ সকাল ৮টায় বিক্রি শুরু হবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩ জুন। এছাড়া সর্বশেষ ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন। আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।