ঢাকাWednesday , 4 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ সামনে রেখে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ফিলিং স্টেশন ও সিএনজি স্টেশনগুলো ১২ দিন ধরে সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, ঈদের দিনসহ পূর্বের সাত দিন ও পরবর্তী পাঁচ দিন—মোট ১২ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা চালু থাকবে। বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে এবং যানবাহনের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদের সময়কালে জনগণের যাতায়াত স্বচ্ছন্দ করতে ফিলিং স্টেশনগুলো দিনে-রাতে খোলা রাখার মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। এই নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপে ঈদের আগমুহূর্তে ও ঈদের পরে ঘরমুখো মানুষের যাত্রা সহজ হবে বলে আশা করা হচ্ছে।