ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

Link Copied!

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং স্কয়ার হাসপাতাল লিঃ এর মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার (২ জুন) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম এবং স্কয়ার হাসপাতাল লিঃ-এর চিফ অপারেটিং অফিসার মোঃ এসাম এবনে ইউসুফ ছিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ স্কয়ার হাসপাতাল লিঃ-এর সকল শাখায় (মিরপুর, বনানী, উত্তরা এবং সিলেট) ক্যাশলেস হাসপাতাল সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান (সুমন) এবং স্কয়ার হাসপাতাল লিঃ-এর মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোহাম্মদ ফয়সাল জামান, অর্থ ও হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিনহা প্রমুখ।