ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, প্যানিক অ্যাটাকে নিহত কিশোরী

Link Copied!

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মারমারিস এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপির। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্সে দেওয়া এক পোস্টে জানান, মুগলা প্রদেশের লোকজন ভূমিকম্প অনুভবের সঙ্গে সঙ্গেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এই বিশৃঙ্খলার মধ্যেই অন্তত ৭০ জন আহত হন। নিহত কিশোরী আফরানুর গুনলুর মৃত্যুর কারণ হিসেবে ‘প্যানিক অ্যাটাক’ বা আতঙ্কজনিত সমস্যাকে দায়ী করেছেন মন্ত্রী। ভূমিকম্পের পর মেয়েটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে। মারমারিস শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ভবন বা স্থাপনা বড় ধরনের ক্ষতির শিকার হয়নি। উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্কে এর আগেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বহু প্রাণহানি ঘটিয়েছে। তবে এবার বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মনে দারুণ ভীতি ছড়িয়েছে এই কম্পন।