ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিহারে চিকিৎসার অবহেলায় ধর্ষিত শিশুর মৃত্যু, ভারতজুড়ে তীব্র বিক্ষোভ

Link Copied!

ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় বিলম্বের অভিযোগে ১০ বছর বয়সী এক ধর্ষণের শিকার মেয়ের মৃত্যুর ঘটনা ভারত জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির সবচেয়ে নিগৃহীত দলিত সম্প্রদায়ের মেয়েটি সোমবার (২৬ মে) তার খালার বাড়ির কাছে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার পর দীর্ঘ সময় অ্যাম্বুলেন্সে অপেক্ষার পর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা দ্রুত অবনতি হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করাতে প্রায় চার ঘন্টা বিলম্ব হয়েছিলো। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, ভর্তির সময় কোনও বিলম্ব হয়নি। ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে পাটনার বাইরে আরও একটি হাসপাতালে নেওয়া হয়। শ্বাসনালীর গুরুতর আঘাতের কারণে তাকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১০ বছরের শিশু মৃত্যুর প্রতিবাদে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করছেন। এই ঘটনার পর বিরোধী রাজনৈতিক দলগুলো বিহার সরকারকে অব্যবস্থাপনার জন্য কঠোর সমালোচনা করেছে, যদিও সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। জাতীয় মানবাধিকার ও মহিলা কমিশন ঘটনাটি তদন্তের দাবি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ওই শিশুর মৃত্যু খুবই লজ্জাজনক। তিনি চিকিৎসায় অবহেলা করা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (RJD) টুইটারে বলেছে, ‘ধর্ষণের শিকার ওই শিশুটি পিএমসিএইচ-এর বাইরে ঘণ্টার পর ঘণ্টা ভর্তি হওয়ার অপেক্ষা করেছিল। হাসপাতালের নামে বড় বড় ভবন বানানোর কি লাভ যখন চারদিকে বিশৃঙ্খলা, দুর্নীতি, অসভ্য আচরণ, সম্পদের অভাব ও অনুভূতির ঘাটতি রয়েছে?’ বিহারের প্রাচীনতম মেডিকেল কলেজ পিএমসিএইচ। বিহারের প্রাচীনতম মেডিকেল কলেজ পিএমসিএইচ। তবে ক্ষমতাসীন বিজেপি ও জেডি(ইউ) দলের নেতারা অবহেলার কথা অস্বীকার করেছেন। বিজেপির মুখপাত্র অনামিকা সিং প্যাটেল শিশুটির মৃত্যুকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বলেছেন। তিনি বলেন, ‘আমি নিজে একটি হাসপাতাল চালাই, তাই জানি হাসপাতালে বেড পাওয়া একটা সময়সাপেক্ষ প্রক্রিয়া। আমাদের সরকারের লোকেরা দায়িত্বশীলভাবে কাজ করছে।’টাইমস অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করা হয়, বিহারের সরকারি হাসপাতালগুলোর মাত্র অর্ধেক ভেন্টিলেটরই কাজ করছে এবং পাটনা শহরে প্রতি ১১,৫৪১ জন মানুষের জন্য মাত্র একজন সরকারি ডাক্তার রয়েছে। গ্রামীণ এলাকাগুলোতে এই অনুপাত অনেক বেশি খারাপ। ভারতে আইরিশ পর্যটককে ধর্ষণ-হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বিবিসির সংবাদে বলা হয়, এই ঘটনার ভারতের সবচেয়ে গরিব রাজ্য বিহারের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থাকে তুলে ধরেছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিকাঠামোর দুরবস্থার খবর দেশটির মিডিয়ার আলোচনায় এসেছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা শাসকদলকে চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: বিবিসি