ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংকের সঙ্গে ফরাজী হাসপাতালের চুক্তি স্বাক্ষর

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি ও ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক পিএলসির কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা ফরাজী হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মানসম্পন্ন স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার তৈরি করা হয়েছে। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ইভিপি ও চিফ ব্যাংকন্স্যুরেন্স অফিসার এম এম রাবিউল হাসান ও ফরাজী হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন।
অনুষ্ঠানে আরো ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসেন মোহাম্মদ জাকারিয়া, ফরাজী হাসপাতালের কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. মোজাম্মেল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।