অসহায় ও গরীব রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই অনুদান ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) তহবিল থেকে প্রদান করা হয়।
সোমবার (২ জুন) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ আনুষ্ঠানিকভাবে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ খোন্দকার-এর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকএম. এম. সাইফুল ইসলাম, এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, এফএভিপি মো: সানাউর রশিদ (সাগর) এবং জনসংযোগ বিভাগের ইনচার্জ জেএভিপি কে. এম. হারুনুর রশীদ।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই অনুদানের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, তা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের মধ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে।

