ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

অবৈধ হুন্ডি, অনলাইন গেমিং ও বেটিং, ক্রিপ্টো-কারেন্সি, সাইবার ক্রাইম এবং আর্থিক অপরাধ বিষয়ক অন্যান্য সম্ভাব্য হুমকির বিষয়গুলো প্রতিরোধে ব্যাংকের কর্মীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সম্প্রতি রাজধানীর দিলকুশায় বিজিসিবি ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এসময় তিনি বর্তমান গতিশীল অর্থনীতিতে সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা এবং রেগুলেটরি কমপ্লায়েন্স এর উপর গুরুত্ব দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো. হুমায়ুন কবির, এফসিএস পুরো প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অ্যাডিশনাল ডিরেক্টর সাজ্জাদ হোসেন ও রুমান আহমেদ প্রশিক্ষণ প্রদান করেন। আর্থিক অপরাধ শনাক্তকরণ এবং প্রশমনে বিভিন্ন পরামর্শ দেন তারা।