ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

Link Copied!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত রোববার (১ জুন) আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো.মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃফয়েজ আলম ও মোঃ আশরাফুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বাবুল শিকদার এবং সাধারণসম্পাদক মোঃরফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ব্যাংকের প্রধানকার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দউপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।