ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে ফি-চার্জ আদায়ে বিকেএমইএ’র সাথে সোনালী ব্যাংকের চুক্তি

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর মেশিনারি রিলিজ সার্টিফিকেট, ফায়ার সরঞ্জামাদি আমদানি সার্টিফিকেট, ফ্রি অব কস্ট (এফওসি) ফি, সার্টিফিকেট অব অরিজন ফিসহ বিভিন্ন সেবার ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বিকেএমইএ’র মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।
সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও বিকেএমইএ’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও বিকেএমইএ’র ঊধ্বতন কর্মকর্তারাসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।