ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন ২৮ দলের নেতারা

Link Copied!

সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দেশের ২৮টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা উদ্বোধন করবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, “সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যে দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে আশা করছি। ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আজ ছাড়াও ঈদের আগে-পরে আরও দুই একটি সংলাপ অনুষ্ঠিত হবে। কমিশনের প্রথম দফার আলোচনা ২০ মার্চ শুরু হয়ে ১৯ মে শেষ হয়। প্রথম দফায় মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়।