ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবি ব্যাংক ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর

Link Copied!

এবি ব্যাংক পিএলসি এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে, প্রথমবারের মতো ৫০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে আমানতকারীদেরকে ইসলামি বীমা সুবিধার আওতায় আনা হয়েছে যা এবি ব্যাংক ইসলামিক ডিপিএস- এ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে।

এবি ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সামসুন আরিফিন এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম এবং আবদুস সালাম খন্দকার, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, এবি ব্যাংকের জেনারেল ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান ফেরদৌস আহমেদ এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান তৌফিক হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।