ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাহুল দেখতে কেমন জানেনা দিল্লি পুলিশ!

Link Copied!

Rahul-Gandhiআন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কংগ্রেসের সদর দপ্তরে ঢুঁ মেরেছিল দিল্লি পুলিশের একটি দল। উদ্দেশ্য দলের প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ওপর বিস্তারিত খোঁজখবর নেওয়া। রাহুল দেখতে কেমন তাই নাকি জানতে চেয়েছে ওই দলটি। এ ঘটনায় ক্ষেপেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
ভারতের স্থানীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে দিল্লি পুলিশের একটি দল নয়াদিল্লিতে সদর দপ্তরে হানা দেয়। সেখানে উপস্থিত অন্য নেতাদের কাছে রাহুল গান্ধী দেখতে কেমন এবং তাঁর চোখ ও চুলের রঙ কি- তা জানতে চায় পুলিশের ওই দলটি। যদিও এই জিজ্ঞাসাবাদের কারণ হিসেবে স্পষ্ট কোনও যুক্তি দিতে পারেনি তারা। চলে যাওয়ার আগে ওই দলটির ছবিও তুলে রেখেছেন এক কংগ্রেসকর্মী।
এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ কংগ্রেস। তারা মোদি সরকারের কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেছে। এ ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে কংগ্রেস।
তবে পাঠকদের কৌতুহল অন্য জায়গায়। সোনিয়া গান্ধীর ছেলে রাহুল কংগ্রেসে যোগ দিয়েছেন কম দিন হয়নি। তিনি দলের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন গত কয়েক বছর ধরে। এছাড়া প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি এবং রাজিব গান্ধীর ছেলে হিসেবেও তিনি ভারতে কম পরিচিত নন।অথচ সেই রাহুল গান্ধী দেখতে কেমন তাই জানেনা দিল্লি পুলিশ। ভারতে তাহলে এমন লোকজনও আছে যারা গান্ধী পরিবারের এই সদস্যকে চেনেন না!