ঢাকাSaturday , 31 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০০ ব্যবসায়ী নিয়ে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী

Link Copied!

আজ ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। এ সময় তাঁর সঙ্গে থাকবে ২০০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শনিবার (৩১ মে) দুপুরে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা। জানা যায়, চীনের এই ব্যবসায়ী প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন চীনের বাণিজ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রবিবার প্রতিনিধিদলটি বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রতিনিধিদল জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবে এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) পরিদর্শন করবে। চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।