ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা

Link Copied!

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর শেষ কর্মদিবস উপলক্ষ্যে বুধকার (২৮ মে) এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং মোহাম্মদ সাইফুল আলম। আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় শফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইকবাল এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মোঃ জাহাঙ্গীর আলম সম্পর্কে বলেন, তাঁর ৪২ বছরের কর্মজীবনে দেশের ব্যাংকিং সেক্টরে অনেক বড় অবদান রেখেছেন। সকলেই তাঁর সুস্থ, সুন্দর ও সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন কামনা করেন।