আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩০তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ মে ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে ৪২৭তম সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। সভায় আগামী ২৯ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।
সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

