ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

Link Copied!

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটির ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৮ লাখ টাকার।
৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারি, শাইনপুকুর সিরামিকস, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেলো এবং অগ্নি সিস্টেমস।