ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর পতনের শীর্ষে স্যোশাল ইসলামি ব্যাংক

Link Copied!

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে স্যোশাল ইসলামি ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল আরাফাহ ইসলামী ব্যাংকের দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ১০ শতাংশ। আর ৭ দশমিক ৫৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তুংহাই, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এবং ডেফোডিল কম্পিউটার।