ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন টাকা আসছে ১ জুন

Link Copied!

পবিত্র ঈদুল আজহার আগে সাধারণ মানুষের হাতে নতুন টাকা পৌঁছাতে পুরোদমে চলছে নতুন নোট ছাপার কাজ। তবে নতুন নোটে নেই কোনও ব্যক্তির ছবি। বরং নোটের দুই পাশে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক।
এদিকে নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী ১ জুন বাজারে ছাড়া হবে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। থাকছে না কোনো ব্যক্তির ছবি।