ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা

Link Copied!

গাইবান্ধা জেলা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী তিন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক ও ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১০টার দিকে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া, মিঠু মিয়া নামের দুইজনকে আটক করা হয়। সেনাবাহিনী সুত্রে জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরে অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এ ছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারণ শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে ৪ লক্ষ টাকা ও এক বছর করে কারাদণ্ড এবং আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আছিবসহ আইনশৃঙ্খলার সদস্যরা।