ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে ) ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভায় ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, ড. মোহাম্মদ আবু ইউসুফ, মো. আজিমুদ্দিন বিশ্বাস, মোল্লা আব্দুল ওয়াদুদ, ড. আসিফ নাইমুর রশিদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোফাজ্জল হোসেন, মুহাম্মদ মাসরুরুল ইসলাম, লাইলা বিলকিস আরা, তরিকুল ইসলাম চৌধুরী, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম অংশগ্রহণ করেন। সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় পরিচালকম-লীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়।