ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকের পরিবারের ৯ জন নিহত

Link Copied!

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বুধবার (২৮ মে) ভোর থেকে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে স্থানীয় ফটো সাংবাদিক ওসামা আল-আরবিদের পরিবারের ৯ সদস্য রয়েছেন। ইসরায়েল চলতি মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বুধবার ভোররাত থেকে শুরু হওয়া বিমান হামলায় গাজা উপত্যকায় ১৬ জন নিহত হয়েছেন। গাজার উত্তরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফটোসাংবাদিক ওসামা আল-আরবিদের পরিবারের নয় সদস্য। সেসময় আরবিদ আহত হয়েছেন বলেও জানান বাসাল। আরবিদ একজন ভিডিওগ্রাফার এবং স্থানীয় একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সম্পাদক। হামলায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আরও ছয় জন নিহত হয়েছেন। তারাও এক পরিবারের সদস্য। সেখানে শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে চালানো হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাসাল। তবে হামলাগুলোর বিষয়ে এএফপি সাংবাদিকের কাছে মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া যুদ্ধে ১৮ মাসের বেশি সময় পার হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে হামলা শুরুর পর এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৪৭ জন প্রাণ হারিয়েছেন। আর যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।