ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি: প্রশাসক

Link Copied!

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার (২৮ মে) ডিএনসিসি কার্যালয়ের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রস্তুতিসভায় এ কথা বলেন তিনি। সভায় জানানো হয়, প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। কোরবানির দিন থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণে তারা কার্যকর ভূমিকা পালন করবেন। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে যারা দিন-রাত পরিশ্রম করেন, তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জনবল সংকট দূর করতে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কোরবানির বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণে প্রস্তুত থাকার নির্দেশ দেন। সভায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম-সহ বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।