ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি ভবনে সাবেক মেয়রকে আটকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ

Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিনকে আটক করে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৫ লাখ টাকা অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।প্রথমে তার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবী করা হলেও পরে ১৫ লাখ টাকায় দফারফার পর তাকে ভবন থেকে নিরাপদে তাকে বের করে দেওয়া হয়। ২৭ মে মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর সাবেক মেয়র নিজ গাড়ি নিয়ে এলজিইডি ভবনে প্রবেশ করেন। ভবনে ঢোকার ১ নং গেটে রাজনৈতিক পরিচয়ে কয়েকজন ড্রাইভার মেয়রের গাড়ি আটকে দেয় এবং তাদের মারমুখি আচরণে আতঙ্কিত হয়ে তিনি গাড়ি থেকে নেমে দ্রুত ভবনে প্রবেশ করে একজন প্রকল্প পরিচালকের কক্ষে আত্মগোপন করেন। এ সময় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকে আটককৃতরা।
সবেক ওই মেয়রের নাম মহিউদ্দিন।তিনি পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালিন সরকার সকল সিটি কর্পোরেশন, পৌর মেয়র এবং কমিশনারকে বিলুপ্ত ঘােষণা করে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দৈনিক পাঞ্জেরীর এই প্রতিবেদক জানান, সাবেক মেয়র মহিউদ্দিন এলজিইডি ভবনে প্রবেশ করলে ড্রাইভার জাহিদের নেতৃত্বে কয়েকজন ড্রাইভার তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং মহিউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মহিউদ্দিন গাড়ি থেকে নেমে দৌঁড়ে এলজিইডি ভবনে প্রবেশ করেন। জাহিদ ও তার দলবল নিয়ে মহিউদ্দিনকে খুঁজতে থাকে। এই প্রতিবেদক জাহিদের নিকট তার পরিচয় জানতে চাইলে তিনি এলজিইডির গাড়ি চালক পরিচয় দেন। রাজনৈতিক দলের কোন পদে আছেন কি না জানতে চাইলে তিনি জানান এই ওয়ার্ডের সভাপতি।কত নম্বর ওয়ার্ডের সভাপতি জানতে চাই তিনি বলেন এই এলাকা ২৭ নং ওয়ার্ড। এই প্রতিবেদক এটা তো ২৮ নং ওয়ার্ড তখন তিনি বলেন হ্যাঁ আমি ২৮ নং ওয়ার্ডের সভাপতি ও এলজিইডি শাখার সাধারণ সম্পাদক।
ঐ সময় উক্ত গাড়ী চালক জাহিদ ফোন করে স্থানীয় আরও কিছু নেতাকর্মীর ডেকে আনেন এবং মহিউদ্দিনের সাথে দফায় দফায় বৈঠক শেষে ১৫ লাখ টাকা মিটমাট হলে ওই নেতাকর্মীরা তাকে নিরাপদে ভবন‌ থেকে বের করে দেন। জাহিদ ও তার সাঙ্গপাঙ্গরা বলতে থাকে মহিউদ্দিন স্বৈরাচার আওয়ামী লীগের মেয়র। এই প্রতিবেদক জাহিদকে বলেন, মহিউদ্দিন তো আওয়ামী লীগের টিকিটে মেয়র নির্বাচন করেনি।তিনি নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং নির্বাচিত হন। তখন জাহিদ বলতে থাকে মহিউদ্দিন আওয়ামী লীগের দোসর।
এলজিইডি সূত্র জানায়, মহিউদ্দিন একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। এলজিইডির বিভিন্ন প্রকল্পে তার শত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। সামনে জুন মাস এটি অর্থ বছরের শেষ মাস । উন্নয়ন কাজের বড় ধরনের বিল পাস হয় এই মাসে। মহিউদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২৫ কোটি টাকার বিল পাবে। সাবেক ওই মেয়র প্রায়ই এলজিইডি ভবনে যাতায়াত করেন। কখনও এই ধরনের আচরণের সম্মুখীন হননি।
সূত্র জানায়, জাহিদ আউটসোর্সিং ড্রাইভার।তিনি নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় প্রকল্পের পিডির গাড়ি চালক। অভিযোগ রয়েছে তারা রাজনৈতিক পরিচয় দিয়ে আগারগাঁও এলাকায় যে অফিস রয়েছে যেমন বন ভবন, সমাজ সেবা, কারিগরি এই সব অফিসের কর্মকর্তা কর্মচারীরাদের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে। সূত্র আরো জানায়, জাহিদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার ভয়ে ঔ এলাকার বিএনপির নেতাকর্মীরা পালিয়ে বেড়াতেন।