ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইস্টার্ন ব্যাংকের আয়োজনে রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স

Link Copied!

রংপুর জেলায় কার্যক্রম পরিচালনাকারী ৪৫টি ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স। গতকাল (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় লীড ব্যাংক হিসেবে কনফারেন্সের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক।
সারাদেশে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভূক্তি ও আর্থিক শিক্ষা উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত উদ্যোগের অধীনে রংপুর জেলা পরিষদ কম্যুনিটি সেন্টারে অনুষ্ঠিত কনফারেন্সে জেলার ৪৫টি স্কুল থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মাঝে ছোট বয়স থেকে সঞ্চয়ের গুরুত্ব অনুধাবন এবং সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা ছিল কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ঢাকাস্থ প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভূক্তি বিভাগের পরিচালক মোঃ ইকবাল মোহাসীন, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের পরিচালক মোঃ এমদাদুল হক, রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ এবং ইস্টার্ন ব্যাংকের ব্যাংকেশিউরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মোঃ রকিব।
শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংক আয়োজিত একটি ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সম্মেলনের অন্যতম আকর্ষণীয় দিক ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্য বিষয়ের মধ্যে ছিল ‘ব্যাংকিং আমব্রেলা’ এর অধীনে স্কুল ব্যাংকিং এর উপকারিতা এবং আর্থিক শিক্ষা অর্জনের গুরুত্ব নিয়ে আয়োজিত একটি পাপেট শো।