আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের কাজে ব্যবহার উপযোগী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি লেজার রশ্মি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার সেনাপ্রধান রাহিল শরীফের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়।
যে কোন আবহাওয়া চলতে সক্ষম এই ড্রোনের নাম দেয়া হয়েছে ‘বুরাক’। আর লেজার নিয়ন্ত্রিত ক্ষেপনাস্ত্রের নাম দেয়া হয়েছে ‘বারাক’। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ‘বারাক’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
জেনারেল রাহিল বলেন, পাকিস্তানের চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এ দুই অস্ত্র ভূমিকা রাখবে। তিনি এ দুই অস্ত্র তৈরিকে পাকিস্তানের জাতীয় জীবনের একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন।
২০০৪ সাল থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরস্তানে আলকায়েদার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। পাকিস্তান বরাবরই অভিযোগ চালিয়ে আসছে এ ধরণের হামলা তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি। এর পর থেকেই দেশটি নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন তৈরীতে কাজ করে যাচ্ছে।

