ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯০তম ও ৯১তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে। রোববার (২৫ মে) এবিটিআইয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফাউন্ডেশন কোর্সে বিভিন্ন শাখার ৭১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।