ঢাকাSunday , 25 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৫টি দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের অপেক্ষায়

এম আর সুমন
May 25, 2025 11:23 pm
Link Copied!

শিক্ষার সুন্দর পরিবেশ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টি নন্দনকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধাসহ ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় ৫টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই ৫টি বিদ্যালয়ে মোট কক্ষ সংখ্যা রয়েছে ৭৪টি, ওয়াস ব্লক রয়েছে ২৯টি। উদ্বোধন যোগ্য ৫টি বিদ্যালয় হলো-আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর, সুত্রাপুর কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় গুলোর ডিজাইন ও নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিদ্যালয়গুলোতে রয়েছে শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট, অভিভাবকদের জন্য বসার কক্ষ, শহীদ মিনারসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ইতোপূর্বে ২৬ ডিসেম্বর ২০২৪ সালে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছিল। বিদ্যালয় গুলো হচ্ছে-মিরপুর ১ নং সেকশনের মাজার রোড সংলগ্ন লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ৭ নম্বর সেকশনে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা আলাতুন্নেসা হাই স্কুল সংলগ্ন ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেমরার কোনা পাড়া ডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুলশানের মাস্টার বাড়ি বাজার-আটিপাড়া রোড সংলগ্ন মুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনের পরে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা অনেক বেড়েছে। সেই সাথে শিক্ষার্থীদের প্রবেশাধিকার, উচ্চ শিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস পেয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পটির মেয়াদ জুন/২০২৭ পর্যন্ত জানিয়েছে এলজিইডি।