ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যবদ্ধ প্রতিরোধে দেশ রক্ষা করতে হবে

Link Copied!

VC DUনিজস্ব প্রতিবেদক : যাদের মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ আছে তার পক্ষে একজন নিরপরাধ বাসযাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা কিছুতেই সম্ভব নয়। দেশের সাধারণ জনগণ, শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ তারা কখনও এ জঙ্গিবাদী কাজের সমর্থন করতে পারেন না। শিক্ষক-শিক্ষার্থী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (বাকবিশিস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরেফিন সিদ্দিক অভিযোগ করেন, ‘যারা ২০ দলীয় জোটকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত লোকজন আছে। অথচ আমরা অবাক হয়ে লক্ষ্য করি তারা যখন বলে কিসের পরীক্ষা?’
‘পেট্রোলবোমা ও জঙ্গিবাদী সহিংসতায় জাতীয় শিক্ষাজীবন ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক এ আলোচনায় আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা মানে কোনো দেশ ও জাতিকে ধ্বংস করা। যারা এখন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে উঠে-পড়ে লেগেছেন, তারা পরিকল্পিতভাবে এসব করছেন। তাদের মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা ও সকল অর্জনকে ধ্বংস করা। আর বিচারের হাত থেকে যুদ্ধাপরাধীদের রক্ষা করা।’
আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘দেশের ৪ কোটি শিক্ষাজীবন এখন অনিশ্চয়তার মধ্যে আছে। ১৬ কোটি মানুষ উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে আছে। অথচ এ ব্যাপারে রাজনীতিবিদরা কিছুই ভাবছেন না। প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে কর্মসূচি দেয়ার। কিন্তু তাদের কোনো অধিকার নেই কারো শিক্ষার অধিকার খর্ব করা।’
২০ দলীয় জোটের উদ্দেশে তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য আপনাদের ভালোবাসা আছে, এটা অবশ্যই ভালো। কিন্তু শিক্ষার্থীদের প্র্রতি ভালোবাসা থাকবে না, এটা কোন রাজনীতি?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান।
অনুষ্ঠানে ধারনাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো।