ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা শনিবার(২৪ মে) সাতক্ষীরার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএফআইইউ-এর ডাইরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো ড. এম. কামাল উদ্দীন জসীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ শরীফ উদ্দিন প্রামাণিক, বিএফআইইউ-এর জয়েন্ট ডাইরেক্টর মোঃ রোকন-উজ-জামান ও মোঃ মাহমুদুল হক ভুঁইয়া এবং ডেপুটি ডাইরেক্টর মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখাপ্রধান মোঃ সাদেক আলী। সাতক্ষীরা অঞ্চলের ৩৪টি তফসিলভুক্ত ব্যাংকের মোট ৮০ জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।