ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২২ মে ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোসাইটির সভাপতি ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম। সভার কার্যসূচী পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান। এসময় সমিতির সদস্য ও ব্যাংকের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।