ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের বেতন-বোনাস ও ঈদের ছুটি নিশ্চিতের দাবি বিএফইউজে ও ডিইউজে’র

Link Copied!

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত প্রদান এবং সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ দাবি জানান। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি এগিয়ে এলেও এখনো অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। অনেক প্রতিষ্ঠান নামমাত্র বেতন দিয়ে ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিলেও তা কার্যকর করছে না। ফলে সাংবাদিকরা ঈদের আগে আর্থিক সংকটে পড়ছেন। তাঁরা অবিলম্বে বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সরকার ঘোষিত সুবিধা গ্রহণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অবস্থান নিতে বাধ্য হবে সাংবাদিক ইউনিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, সরকার ইতোমধ্যে ঈদুল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন, যাতে সাংবাদিকরাও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পান।