ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

Link Copied!

রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হন। ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটিতে কতজন সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।