মেহেরপুর প্রতিনিধি: অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো রাইস মিল ও প্রায় ৪শ বস্তা রাইস পালিস। এতে ৩ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের আলমাস উদ্দীনের রাইস মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয় সূত্রে জানায়, আলমাস উদ্দীনের রাইস মিলে রাত সাড়ে এগারটার দিকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে রাইস মিল ঘর ও গোডাউনে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ততক্ষণে আগুনে পুড়ে যায় রাইস মিল ও মিল সংলগ্ন গোডাউন ঘর, রাইস মিলের যন্ত্রপাতি ও মাছের খবার তৈরির প্রায় ৪শ বস্তা রাইস পালিস। এতে আনুমানিক তিন লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর সেলিম রেজা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকাণ্ডের বড় ধরণের বিনোয়োগ ক্ষতির মুখে পড়ে বার বার মুর্ছা যাচ্ছিলেন রাইস মিল মালিক আলমাস উদ্দীন।

