ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ব্যাংকে ডিএমডি হিসেবে হিসেবে শাহিদুল ইসলামের পদোন্নতি

Link Copied!

যমুনা ব্যাংক পিএলসিতে পদোন্নতি পেয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মো. শাহিদুল ইসলাম। সম্প্রতি তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতি যমুনা ব্যাংকের অভিজ্ঞ নেতৃত্বকে স্বীকৃতি প্রদান ও দূরদর্শিতা ও নৈতিকতা ভিত্তিক টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন। মো. শাহিদুল ইসলাম ৩০ বছরের অধিক সময় ধরে দেশের ব্যাংকিং খাতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে প্রচলিত ও ইসলামী ব্যাংকিংয়ের অভিজ্ঞতা। ২০১৬ সালে তিনি যমুনা ব্যাংক পিএলসি-তে যোগদান করে গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগীয় প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং তারই ধারাবাহিকতায় পদোন্নতির মাধ্যমে বর্তমান ডিএমডি পদ অলংকৃত করেন। যমুনা ব্যাংকে তিনি করপোরেট ব্যাংকিং, এসএমই ও রিটেইল মার্কেটিং, ইসলামী ব্যাংকিং, কার্ড, এগ্রিকালচারাল এবং ব্যাংকাস্যুরেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেছেন। যমুনা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক পিএলসি তে কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ-এ অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন কর্।ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে ইসলামী অর্থনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও ট্রেড অপারেশন্স বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ। মো. শাহিদুল ইসলামের এই পদোন্নতি যমুনা ব্যাংক পিএলসি-র একটি দূরদর্শী, সু-শাসিত ও অভিজ্ঞ নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করল।