ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ইনভেস্টমেন্টের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালক সুভাষ চন্দ্র দাস, মো. ইকবাল হোসেন, শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. নূরুন নবী এবং সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির সিইও আশরাফুল হায়দার চৌধুরী। এছাড়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহণ করেন সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান।