ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপালী ব্যাংকের উদ্যোগে মুগদা হাসপাতালে সুপেয় পানি

Link Copied!

সম্প্রতি রূপালী ব্যাংক পিএলসির মুগদা শাখার উদ্যোগে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগী, দর্শনার্থী ও তাদের আত্মীয় স্বজনরা যেন বিনামূল্যে সুপেয় পানি পান করতে পারে সেজন্য ব্যাংকের পক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ডা. মো. মেজবাহুর রহমান এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের জিএম তানভীর হাসনাঈন মইন, ডিজিএম মাসুদুল হাসান ও কাউসার মোস্তাফিজ এবং মুগদা শাখার সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শামসুল হক ইভান উপস্থিত ছিলেন।