ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মস্কোয় ব্যাপক ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িক বন্ধ

Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব হামলার ফলে বৃহস্পতিবার চারটি বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বর্তমানে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। মস্কো টাইমসের প্রতিবেদন অনুসারে, ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিওম কোরেনিয়াকো জানিয়েছেন, ডোমোদেদোভো এবং ঝুকভস্কি বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং বহির্গামী উভয় ধরণের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। এ হামলার একদিন আগেই শহরের দিকে আরও ২৭টি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত রাত ১২টার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা ২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে। তবে মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল।