ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেফতার ১০

আইএসপিআর
May 20, 2025 9:32 pm
Link Copied!

রাজধানীর মাটিকাটা এলাকায় কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ জন সক্রিয় সন্ত্রাসী সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলভার এবং ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম। মঙ্গলবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, ভাষানটেক সেনাক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের একটি দল সোমবার দিবাগত রাত ২টা থেকে মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে আনুমানিক ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা গ্রেফতার এড়াতে সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে সেনা সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে তারা পালাতে ব্যর্থ হয়ে ধরা পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাংটির তৎপরতায় সাধারণ মানুষ ভীত ছিল। সেনাবাহিনীর অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপের প্রশংসা করেছেন। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী দেশজুড়ে জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো অপরাধমূলক তৎপরতার তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে।