ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর

Link Copied!

সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৫ মে ) সচিবালয়ে অর্থ বিভাগের সভাকক্ষে ন্যাশনাল ব্যাংকের সাথে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ পর্যন্ত ২৪টি ব্যাংকের সঙ্গে এই এমওইউ স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ৷ ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।