ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের সঙ্কট নিরসনে আল্লাহর রহমত কামনা

Link Copied!

hafajot-islamনিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান সঙ্কট নিরসনে মহান আল্লাহর অফুরন্ত রহমত কামনা করে বিশেষ মুনাজাত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনের লালবাগস্থ সমন্বয় কার্যালয়ে বাদ জুমা অনুষ্ঠিত দু’আ মাহফিলে দেশে তীব্র রাজনৈতিক অস্থিরতা নিরসন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সঙ্কট নিরসনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশেষ এ মোনাজাত করা হয়।
দু’আ মাহফিলে বক্তারা বলেন, সঙ্কট আজ দেশবাসীর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। রাজনৈতিক অচলাবস্থা ও অনিশ্চয়তা চরম আকার ধারণ করেছে। সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং দেশবাসীকে এখন এক কাতারে দাঁড়িয়ে সঙ্কট সমাধানে দু’আ ও কাজ করতে হবে।
মুনাজাত পরিচালনা করেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা আবদুল লতিফ নেজামী, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যুবায়ের আহমদ, মুফতি তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা জাহিদ আলম, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনসারুল হক এবং মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
এছাড়াও আজ সারাদেশে হেফাজতের দু’আ কর্মসূচি পালিত হয়।