ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা সংবাদের বিরুদ্ধে কফিলউদ্দিনের সংবাদ সম্মেলন

Link Copied!

জুরাইনের হাজী কফিল উদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার আইনজীবী। শনিবার (১৭ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে হাজী কফিলউদ্দিন তাঁর আইনজীবীর উপস্থিতিতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি সহ সংবাদ সম্মেলন করেন। ঢাকার জুরাইনের মুরাদপুরের বাসিন্দা মসজিদ ই-আমানের সভাপতি হাজী কফিলউদ্দিন সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে বলেন, তাঁর বিরুদ্ধে একটি চক্র দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসাবে মিথ্যা প্রচারণা করেছে। হাজী কফিলউদ্দিন ১৮ বছর প্রবাস জীবন শেষ করে দেশে এসে দেখেন তাঁর মুরাদপুরের (১৪০নং) পৈতৃক সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে পরে তিনি আদালতের দারস্থ হন। নিম্ন আদালত হতে উচ্চ আদালতে দখলে থাকা রেহেনা বেগমকে আইনী ভাবে পরাজিত করে কোর্টের উচ্ছেদ নোটিশের তাগিদে সরকারি ভাবে প্রশাসনের সহযোগীতায় উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে ২০০৯ সালে তাঁর পৈতৃক সম্পত্তির দখল বুঝে পান । পরবর্তীতে মুরাদপুরের সেই জমিতে সানরাইজ কিন্ডারগার্টেন নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান করেন। তিনি বলেন, এই সম্পত্তি অবৈধ পন্থায় জোরজবরদস্তি করে দখল করা না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুরাইনে হাজী কফিলউদ্দিন বিঘার উপর বিঘা জমি দখল করেছেন এবং স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দোসর বলে উল্লেখ করা হয়েছে, সে প্রশ্নের জবাবে হাজী কফিলউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নাই তিনি একজন ব্যবসায়ী এবং জুরাইনে তার নামে বিঘার উপর বিঘা সম্পত্তি নাই। তিনি রাতারাতি কারো সম্পত্তি দখল করেন নাই। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ততকালীন হাজী কফিলউদ্দিনের মকদ্দমার আইনজীবী এডভোকেট মোঃ নওয়াব আলী মামলার নথিপত্র বিশ্লেষণের সহিত উপস্থাপন করে কফিলউদ্দিনের সাথে একমত পোষণ করেন। আইনজীবী বলেন, জুরাইনেন মুরাদপুরের (১৪০ নং) জমির বর্তমান মালিক হাজী কফিলউদ্দিন। তাঁর পৈতৃক সম্পত্তির নানা জটিলতা কাটিয়ে দীর্ঘদিন আইনি লড়াইয়ের মাধ্যমে ২০০৯ সালে আইনি সহায়তার সহিত হাজী কফিলউদ্দিন দখল পেয়েছেন।