ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেন্টাইল ব্যাংকের ‘হেমায়েতপুর শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

Link Copied!

বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘হেমায়েতপুর শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। রোববার (১৮ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন ঠিকানায় হেমায়েতপুর শাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন ও ড. মোঃ জাহিদ হোসেন এবং এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোঃ আব্দুল হালিম প্রমুখ।
শাখা প্রধান মোঃ আরিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাইয়ুম, আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন ও নিখিল কুমার পাল এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় শাখায় উপস্থিত ছিলেন। ‘হেমায়েতপুর শাখার নতুন ঠিকানা-মাদানী সুপার মার্কেট, হোল্ডিং নং-৪৬, বিলামালিয়া, ইউনিয়ন-তেঁতুলঝোড়া, থানা-সাভার, ঢাকা।