ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সেনাপ্রধান: পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই

Link Copied!

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে ও একই সঙ্গে প্রতিবেশি দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদের কোনো ‘নির্দিষ্ট সময় সীমা নেই’ বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার (১৮ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে। একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভিও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অস্থায়ী ছিল এবং আজই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে – এমন ধারণা উড়িয়ে দিয়ে সেনা কর্মকর্তা বলেছেন, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।’ ভারতের সংবাদমাধ্যমগুলো বলেছে, আজ রবিবার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল না। এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত শুক্রবার ভারত ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১০ মে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের চার দিনের পাল্টাপাল্টি হামলার পর বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ পরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে নয়াদিল্লি ও ইসলামাবাদ।