ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-নারিতা ফ্লাইট স্থগিত করলো বিমান বাংলাদেশ

Link Copied!

বহুল আলোচিত ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান। চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান। রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১ জুলাই পরবর্তী ফ্লাইটে ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কিনেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস্ অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে বিমান। ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এর দুই বছর পর ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট পরিচালনা শুরু করে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর প্রায় দেড় যুগ পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিমান চালু করে ঢাকা-নারিতা ফ্লাইট। এবার দেড় বছরের মাথায় সেটি বন্ধ হচ্ছে। এর ফলে ঢাকা থেকে বিমানে সরাসরি জাপানে যাওয়া যাবে না।