আন্তর্জাতিক ডেস্ক : অঙ্কে কাঁচা বলে বিয়েটাই বরবাদ হয়ে গেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরের এক তরুণের। সহজ একটা অঙ্কের সমাধান করতে না পারায় দেহাত জেলার বাসিন্দা রাম বরন কনে ছাড়াই ফিরতে হয়েছে ।
হবু বরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ ছিল হব্য স্ত্রী লাভলির। তাঁর এক খালাতো বোন আশা রাম বরনকে জিজ্ঞাসা করেছিলেন ১৫+৬ কত হয়? পরিবার ও গ্রামের লোকজনের সঙ্গে এতওয়া থেকে দেহাতে মোহর সিংয়ের মেয়ে লাভলিকে বিয়ে করতে এসে ছিলেন রাম।
১৫+৬ এর উত্তরে রামের মুখে ২১ বদলে ১৭ শুনে হাঁ হয়ে যান লাভলি ও তাঁর ভাই বোনরা। লাভলি সাফ জানান এই বিয়ে তিনি করবেন না।
বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই বিয়ে করবেন না বলে বেঁকে বসেন কনে। রামের বাড়ির লোকজন তাঁকে বোঝাবার বহু চেষ্টা করলেও লাভলিকে তাতে ভোলানো যায়নি। মণ্ডপ থেকে সোজা বেড়িয়ে আসেন তিনি।
কনের বাবা জানিয়েছেন ‘‘ক্লাস ওয়ানের একটা বাচ্চাও এই প্রশ্নের ঠিকঠাক উত্তর জানে। বরের বাড়ির লোকজন ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের মিথ্যে কথা বলেছিল।’ তাঁর দাবি তাঁদেরকে ঠকানো হয়েছে।

